ট্রাম্পের বিতর্কিত নীতির তীব্র বিরোধিতা করবো: স্যান্ডার্স

ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট মনোনয়ন লড়াইয়ে হিলারি ক্লিনটনের কাছে পরাজিত বার্নি স্যান্ডার্স বলেছেন ট্রাম্পের বিতর্কিত নীতির প্রবল বিরোধিতা করবেন। ট্রাম্প ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
 
মঙ্গলবার ঐতিহাসিক এক নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। ট্রাম্প বরাবরের মতো অভিবাসী ও মুসলিম বিরোধী বক্তব্য দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের সত্যতা স্বীকার করেন না তিনি এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই প্রেক্ষাপটকে সামনে রেখেই ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ট্রাম্প যদি সত্যি সত্যি শ্রমিক পরিবারদের জীবন উন্নয়নে পলিসি গ্রহণ করে তাহলে আমি এবং অন্য প্রগতিশীলরা তার সঙ্গে কাজ করতে রাজি আছি। কিন্তু তিনি যদি বর্ণবাদী, অভিবাসী বিদ্বেষী ও পরিবেশ বিরোধী নীতি প্রণয়ন করতে চাইলে তার প্রবল বিরোধিতা করবো। গার্ডিয়ান।
 
ইত্তেফাক/এসএসএ