মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেন দিবস পালিত

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
জাগো লক্ষ নূর হোসেন সংগঠন ও মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মঠবাড়িয়া সরকারি কলেজ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। 
 
স্মরণ সভার আগে শহীদ নূর হোসেনের পৈত্রিক নিবাস মঠবাড়িয়ায় তার স্মৃতি রক্ষার ৭ দফা দাবি জানিয়ে ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে একটি মিছিল বের হয়। 
 
শেষে মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুযার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তরুণ কবি মো. মেহেদী হাসান, জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের  রাইদুল ইসলাম বাবুল, সাকিল আহম্মেদ অলি, মেহেদী হাসান বেলাল ও জাবিদ রিফাত প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি