থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ৯ নভেম্বর মঞ্চস্থ হলো ‘চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের’ন বিশেষ প্রযোজনা ‘আমার মা’। নাটকটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন এহতেশামুল হক।
আবহ, সেট ও লাইট পরিকল্পনা- মঈন উদ্দিন কোহেল। ‘আমার মা’ মঞ্চায়নের পর কথাসাহিত্যিক ফেরদৌস আরা আলীম, অধ্যাপক রিতা দত্ত, রাজনীতিবীদ একেএম বেলায়েত হোসেন, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান ও অকিশ সাপ্লাইয়ার্স এর সিইও- মেজবাহ-উল-আলম তাদের মাকে নিয়ে স্মৃতিকথনে অংশ নেন।
IMG0
একই সাথে নগরের আবৃত্তি শিল্পী মাহবুবুর রহমান মাহফুজ, তাসকিয়াতুন-নুর-তানিয়া, সেলিম রেজা সাগরসহ অনেকে, এসব শিল্পীরা অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন।
ইত্তেফাক/এমএআর