বগুড়ায় ব্যবসায়ী হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

বগুড়ার শেরপুর উপজেলার কাফুরা পূর্ব পাড়ায় মুরগি ব্যবসায়ী আল মাসুদকে (১৬) হত্যা করে লাশ গুম করার দায়ে দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 
 
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ আ.ন.ম সাঈদ এই রায় প্রদান করেন। 
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার কাফুরার আরকান আলীর ছেলে নুরুল ইসলাম জায়দার এবং একই এলাকার আব্দুর রশিদের ছেলে মোস্তফা কামাল।
 
মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধেল জের ধরে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর আল মাসুদ অপহৃত হয়। নিখোঁজের তিন দিন পর ১৬ সেপ্টেম্বর পাশ্ববর্তী জিয়াউর রহমানের বাড়ির সেফটিক ট্যাংকের ভিতর থেকে পুলিশ আল মাসুদের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় আল মাসুদের মা মালেঞ্চা বেগম বাদী হয়ে জিয়াউর রহমানসহ একই পরিবারের ৬ জনকে আসামি করে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি