চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় রমজান শেখ (৮২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  
 
বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া বাজারে  এ দুর্ঘটনা ঘটে। রমজান শেখ পুকুরিয়া গ্রামের মৃত বোনাই শেখের ছেলে। 
 
শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান ও এসআই উসমান গনি বলেন, বিকালে  রাস্তা পারাপারের সময় পাথর বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  
 
তারা আরো বলেন, ট্রাকটিকে কানসাট ভাঙ্গাব্রিজ এলাকা থেকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
 
 
ইত্তেফাক/এমআর/ইউবি