আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে যুবলীগ।
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের অন্যতম এই সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এরপর যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্ট নিহত শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহত্ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
ইত্তেফাক/কেকে