চান্দিনায় ইয়াবাসহ আটক ১

 
কুমিল্লার চান্দিনায় পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
 
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সোনা মিয়া ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাইলাবর গ্রামের আমজাদ আলী শেখের ছেলে।
 
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাশ জানান, মহাসড়কে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকাগামী তিশা পরিবহনের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে