দিনাজপুরে গাঁজাসহ নারী গ্রেফতার

 
দিনাজপুরে দুই কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আম্বিয়া বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
দিনাজপুরের ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার ভোরে ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আম্বিয়া বেগমের বাড়ি থেকে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
 
আম্বিয়া রবিউল ইসলামের স্ত্রী। আম্বিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন। তাকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। 
 
বিকালে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানোর কথা রয়েছে।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে