ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই অবরোধ করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পুত্তলিকা পোড়ান হয়।
শাহবাগ মোড়ে অবরোধের আগে প্রতিবাদকারীরা আজ শুক্রবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন। তারা সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। পরে কয়েক’শ প্রতিবাদকারী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।IMG0
ইত্তেফাক/এমআই