সিরাজগঞ্জে হাটিকুমরুল বনপাড়া মহাসরকের হরিণাচর এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক দম্পতি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর হাটিকুমরুল-বনপাড়া মহাসরকের হরিণাচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনঢ একই পরিবারের চারজন আহত হয়েছেন।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার দুপুর টাঙ্গাইল থেকে পাবনার চাটমোহর যাওয়ার হরিণাচর এলাকায় প্রাইভেটকারে সামনের চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে টাঙ্গাইল কালিহাতি উপজেলার সাকাওয়াত হোসেন ও তার স্ত্রী হালিমা খাতুন ঘটনাস্থলে মারা যান। এ সময় গুরুত্বর আহত হন সাকাওয়াত হোসেনের বাবা আবু বক্কর সিদ্দিক, মা সাহেলা বেগম, বোন তুলি ও তাদের সন্তান দ্বীপ।
ইত্তেফাক/ইউবি
ইত্তেফাক/ইউবি