যুবলীগ ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত শহীদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ হয়।
এ সময় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের সকল ওয়ার্ড, ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্ট নিহত শহীদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদেরনেতৃত্বে কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপির বাসভবনে তার পরিবারের সঙ্গে সাক্ষাত করেন।
ইত্তেফাক/ইউবি