ওজনে চাল কম দেয়ায় জরিমানা, ডিলার শোকজ

রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাল ওজনে কম দেয়ায় মোশারফ হোসেন নামে ডিলারের এক প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ডিলার মনিরকে শোকজ করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়ের কার্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মোশারফ চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারীর ছেলে। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, চরআবাবিল ইউনিয়নের চাল ওজনে কম দেয়ার খবর পেয়ে বিকালে সেখানে অভিযান চালানো হয়। প্রতি ৩০ কেজিতে ২ থেকে ৩ কেজি পর্যন্ত চাল কম দেয়ার সত্যতা পেয়ে প্রতিনিধি মোশারফকে আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ডিলারকে শোকজ করা হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি