সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মাণশ্রমিক নিহত

নগরীর সুবিদবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিকুল ইসলাম রাজু (২২) নামে  এক  নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
 
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। রাজু সিলেটের বিশ্বনাথ উপজেলার গুলচন্দ সোনাপুর বাজার এলাকার তেরাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট মহানগরীর বনকলাপাড়াস্থ তার মামা আরশ আলীর বাসায় বসবাস করে নির্মাণশ্রমিকের কাজ করতেন। 
 
রাজুর বড় ভাই তাজুল ইসলাম জানান, রাজু শুক্রবার সন্ধ্যায় ওষুধ আনার জন্য সুবিদবাজারে যান। সেখান থেকে ফেরার পথে কয়েকজন অজ্ঞাত যুবক রাজুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজুকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, হত্যায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/ইউবি