প্রেমিক শিখর পাহরিয়ারের সঙ্গে শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর ঠোঁট ছোঁয়ানোর দৃশ্য ভাইরাল হয়েছে অনলাইনে। এতে বেজায় ক্ষেপেছেন 'ইংলিশ-ভিংলিশ' ছবির নায়িকা। ফ্রমান জারি করেছেন, বয়ফ্রেন্ডের সঙ্গে আর দেখা করা চলবে না!
ইচ্ছে না থাকলেও আপাতত প্রায় ঘরবন্দি হয়ে রয়েছেন জাহ্নবী। শুধু যে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করা বন্ধ, তা-ই নয়! পাশাপাশি, মেয়ের কাছাকাছি কোনো ছেলে বন্ধুকেই ঘেঁষতে দিচ্ছেন না শ্রীদেবী!
তার কেবল একটাই কথা, এখন ক্যারিয়ারে মন দিন জাহ্নবী! অনেক ছবির অফারই আসছে এক এক করে, তার কোনো একটা সই করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করুন তিনি!
ইত্তেফাক/এএম