ন্যাটোর বিমান ঘাঁটিতে বিস্ফোরণ: তালেবানের দায় স্বীকার

 
আফগানিস্তানে বাগরামে ন্যাটোর বিমান ঘাঁটিতে বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালেবান। শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। 
 
এক বিবৃতিতে ন্যাটো নেতৃত্বাধীন রিসোলিউট সাপোর্ট মিশন বলেছে, ১২ নভেম্বর বাগরাম বিমান ঘাঁটিতে একটি বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। 
 
টুইটারে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তালেবান এই হামলা চালিয়েছে। 
 
বৃহস্পতিবার আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে আত্মঘাতী বোমা হামলার পর এই হামলা চালানো হলো। জার্মান কনস্যুলেটে হামলার ঘটনায় চারজন নিহত ও একশোজন আহত হয়েছিলেন। 
 
তালেবান বলেছে, গত সপ্তাহে কুন্দুজে বিমান হামলায় ৩০ জন বেসামরিক নিহতের প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। খবর: রয়টার্স।
 
ইত্তেফাক/এএসএস