বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে চীনা জাহাজ : জাপান

 
চীনা কোস্টগার্ডের জাহাজ শনিবার পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে জাপান। জাপানের কোস্টগার্ড এই অভিযোগ করে জানিয়েছে, এক সপ্তাহে এটা এ ধরনের দ্বিতীয় ঘটনা।
 
দ্বীপপুঞ্জের আশপাশের জলসীমায় চারটি জাহাজ প্রবেশ করেছে। এই এলাকাটি জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। জাহাজগুলো স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা (গ্রিনিচ মান সময়০১৩০) ওই বিরোধপূর্ণ এলাকায় প্রবেশ করে এবং দুই ঘণ্টার মধ্যে সেখান থেকে চলে যায় বলে জাপানের কোস্টগার্ড দাবি করেছে।
 
জাপানীদের কাছে এই দ্বীপপুঞ্জ সেনকাকু ও চীনের কাছে দিয়াওইয়ু নামে পরিচিত।
 
রবিবার সর্বশেষ এ ধরনের ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে টোকিও এর দূতাবাসের মাধ্যমে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করে। জাপানের পক্ষ থেকে বলা হয়, জনবসতিহীন 'দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য অংশ।'
 
এ বিষয়ে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বাসস ও বিবিসি।
 
ইত্তেফাক/আরএ