মধ্যযুগীয় একটি জাহাজ সমুদ্র তলদেশের আধা-মাইলেরও বেশি নিচে ডুবে রয়েছে। সাত বা আট শতাব্দি ধরে অবিচ্ছিন্ন অবস্থায় মাস্তুল দাঁড়সহ (ব্ল্যাক সি) সাগরের তলদেশের জাহাজটি অন্ধকারে ডুবে রয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাক সি হলো ইউরোপের পূর্ব/দক্ষিণাঞ্চল এবং এশিয়ার পশ্চিমাঞ্চলের মধ্যবর্তী পানিবিস্তৃত এলাকা। ‘ব্ল্যাক সি’র বরফের গভীরে যেখানে অক্সিজেনের অভাবে রয়েছে এমন জায়গায় কোনো সৃষ্টি ওই নিমজ্জিত জাহাজের কাঠ খেয়ে ফেলবে এমন ধারণা অবিবেচিত বলে ঘোষণা করা হয়।
IMG0
লম্বা শিকল বেঁধে অনুসন্ধানকারীদের একটি দল একটি রোবট নিচে নামিয়ে উজ্জ্বল আলোতে হাই রেজ্যুলেশনের হাজারটি ছবি তোলা হয়েছে। পরে একটি কম্পিউটারে ছবিটির বিস্তারিত পোট্রিট আকারে করা হয়।
বলা হচ্ছে, ১৩ থেকে ১৪ শতাব্দীর মধ্যে মধ্যকার সময়ের এ প্রত্নতত্ত্ব আবিষ্কার ১৫-১৬ সেঞ্চুরির জাহাজযুগীয় নব দিগন্তের সূচনা। যা নতুন পৃথিবী আবিষ্কার করেছে। কলম্বাসের ওই জাহাজও এর অন্তর্ভুক্ত।
এই মধ্যযুগীয় জাহাজটি সম্ভবত ভ্যানেটিয়ান সাম্রাজ্যে সেবা দিত যেটার দূরবর্তী উপনিবেশ ছিল এই ব্লাকসি।
IMG1
মধ্যযুগীয় এমন আকারে তৈরি জাহাজ এর আগে কখনও পাওয়া যায়নি। ঘটনাটি ছিল কোয়ার্টারডেক সময়কার যখন প্রায় ২০ জন নাবিককে জাহাজের ক্যাপ্টেন দিকনির্দেশনা দিতেন।
এ প্রসঙ্গে ব্রিটেনের সেন্টার ফর মেরিটাইম আর্কেওলোজির সদস্য রোডরিগো প্যাচেকো-রুইজ বলেন, ‘আমাদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ৪০টি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে। এর মধ্যে এটি অন্যতম একটি আবিষ্কার। সম্প্রতি আন্তর্জাতিক একটি দল বুলগেরিয়ার তীরবর্তী অঞ্চলে জাহাজটি আবিষ্কার করেন এবং এর ছবি তুলেন।
ইত্তেফাক/এএসএমইউ