পল্লবীতে পৃথক ঘটনায় তরুণ ও কিশোরীর লাশ উদ্ধার

রাজধানীর পল্লবীতে পাশাপাশি দুইটি বাড়িতে পৃথক দুটি ঘটনায় তরুণ ও কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ও দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
এই দুই ঘটনায় একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই জানিয়ে পল্লবী থানার ‍ওসি দাদন ফকির জানান, সকালে কিশোরী ও দুপুরে তরুণের মৃত্যু হয়েছে।
 
পুলিশ জানায়, মিরপুর ১০ নাম্বার সেকশনের ১৯/এ ওয়াপদা কলোনির ৪ নং বিল্ডিং ও ৫নং বিল্ডিং সংলগ্ন দুটি টিনশেড ঘরে এই ঘটনা ঘটেছে।
৪ নং বিল্ডিংয়ের টিনশেড ঘর থেকে শাকিল(১৪) নামের কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার মা গরিয়া বেগম একজন গার্মেন্টস শ্রমিক। দুপুরে বাসায় ফিরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তার মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।
 
অপরদিকে ৫নং বিল্ডিং সংলগ্ন টিনশেড ঘর থেকে আব্দুল করিম (২০) নামে তরুণের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে। লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
ইত্তেফাক/এমএইচ