পুলিশের মহাপরিদশক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, 'নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।'
তিনি বলেন, 'জাতীয় পর্যায়ে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কার্যক্রম আরও গতিশীল করতে হবে।'
তিনি শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে পুনাক'কে কম্পিউটার ও সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পুনাক সভানেত্রী শামসুন্নাহার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে পুনাক নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আইজিপি বলেন, 'পুনাকের ভূমিকা ও অবস্থান তুলে ধরে নারী উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে তাদেরকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করতে হবে।'
'পুনাক ৩০ বছরের পুরনো একটি প্রতিষ্ঠান।' উল্লেখ করে তিনি বলেন, 'অথচ এর নিজস্ব ভবন নেই।' তিনি অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পুনাক ভবন নির্মাণের ঘোষণা দেন। -বাসস।
ইত্তেফাক/এসএস