শোয়েনস্টাইগারের স্ত্রীকে সেরা সুন্দরী বললেন ট্রাম্প

মাত্রই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাঝে নতুন মন্তব্য করে আলোচনায় চলে এসেছেন এই রিপাবলিকান নেতা। টেনিসের সাবেক বিশ্বসেরা আনা ইভানোভিচের ভক্ত তিনি। এবং জনসমক্ষেই তিনি প্রকাশ করলেন সোয়েন্সটাইগারের স্ত্রীর কত বড় ভক্ত তিনি। ট্রাম্পের মতে, ইভানোভিচ বিশ্বের সেরা সুন্দরী।
 
সার্বিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট ইভিচা দাচিসের সঙ্গে বৈঠককালে একথা বলেন ট্রাম্প। ইভিচা দাচিস এখন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রায় ১৫ মিনিট ধরে ট্রাম্প ইভানোভিচের প্রশংসা করেন।
 
স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাচিসকে জিজ্ঞাসা করেন সার্বিয়ার ব্যাপারে ট্রাম্পের আগ্রহ কেন। জবাবে দাচিস বলেন, আনা ইভানোভিচের কারণেই ট্রাম্পের আগ্রহ। গোল ডটকম
 
ইত্তেফাক/এমএইচ