বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথ পেয়েছে: নাসিম

 
বিএনপির মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতির কঠোর সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জ্বালাও পোড়াও করা রাজনৈতিক দলের সঙ্গে জনগণ থাকতে পারে না। এ দেশের মানুষ উন্নয়ন, শান্তি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথ পেয়েছে।
  
শনিবার বিকেলে কাজীপুর সরকারি এম মনসুর আলী কলেজের নবনির্মিত সম্প্রসারিত বিজ্ঞান ভবনের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারায় গ্রাম ও শহরের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। দারিদ্র বিমোচনে বিশ্ব ব্যাংকও এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে। এর আগে তিনি কাজীপুর উপজেলা অডিটোরিয়ামে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সার বীজ ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। 
 
স্বাস্থ্য মন্ত্রী পরে শিমলা, বাহুকা ও মেঘাই এলাকায় নদী তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন ও মেঘাই পর্যটন কেন্দ্র স্থাপনের স্থানও পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, সিভিল সার্জন ডাঃ শেখ মঞ্জুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিয়া সহ কাজীপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
কাজীপুর সরকারি মনসুর আলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গোলাম ফরিদ রুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিণী ও শহীদ এম মনসুর আলি বেসরকারি মেডিক্যাল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাজীপুর উপজেরা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক কলিলুর রহমান ও করেজের উপাধ্যক্ষ রেজাউল করিম রাঙ্গা।
 
ইত্তেফাক/এমআর/এএম