রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সময়ে পুলিশ এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দুপুরে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে ২১ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ৯৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম এবং তিন হাজার ১৪৫ পুরিয়া হেরোইন, ৬৯০ গ্রাম এবং ২৯ পুরিয়া গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল ও ২৭টি ইনজেকশন জব্দ করে পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী এ পুলিশ কমিশনার।
ইত্তেফাক/এএম।