জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা নিয়ে সতর্ক থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর

জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার বিকালে নেকরোজবাগ খেলার মাঠে কালিন্দী  ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।
 
তিনি বলেন,  খাদ্যে আজ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বিশ্ব নেত্রীবৃন্দ আজ শেখ হাসিনার সরকার কে প্রশংসা করছে। শিক্ষায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে পদ্মা সেতুর অর্থ বিদেশিরা ফিরিয়ে নিযে গেছে। শেখ হাসিনা দেশের নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ করছেন। বিশ্ব ব্যাংক বুঝতে পারছে। তাই বিশ্ব ব্যাংক বিভিন্ন মাধ্যমে অর্থ দিয়ে বাংলাদেশ কে সহযোগীতা করছে। একটি কথা মনে রাখতে হবে, উন্নয়নের ধারা ধরে রাখতে হবে। এই উন্নযনের ধারা ধরে রেখে আবার ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। আজ বিএনপি সাম্প্রদাযিক কৌশল নিযেছে। তাদের এই সাম্প্রদায়িক বিষবাস্প ছড়ানো সফল হবেনা। 
 
তিনি আরো বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা সম্পর্কে হুসিয়ার থাকতে হবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
 
কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হাসন মোস্তানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম বারকু, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ইউসূফ আলী চৌধুরী সেলিম , আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি হাজি সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল হক টিংকু, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজি মো. সাকুর হোসেন সাকু, কালিন্দী ইউপি সাবেক চেয়ারম্যান শ্রী জয়গোপাল সরকার প্রমুখ।
 
ইত্তেফাক/এমএইচ