পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের শাহ নুরানি মাজারে বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ডন জানিয়েছে কমপক্ষে ৭০ জন আহত হয়েছে।
সুফিবাদী মুসলমানদের কেন্দ্র শাহ নুরানি মাজারের ‘ধামাল’ (সুফি আচার) করার জায়গায় এই হামলা হয় । এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলাস্থলের আশেপাশে কোনো হাসপাতাল না থাকায় জরুরি সেবা প্রদান করতে সমস্যা হচ্ছে। আহত ব্যক্তিদের করাচিতে নেয়া হচ্ছে চিকিৎসার জন্য।
বেলুচিস্তান প্রদেশ নিয়মিত জঙ্গি হামলার শিকার হচ্ছে। গত অক্টোবরে কোয়েটা শহরে একটি পুলিশ কলেজে হামলায় ৬১ জন নিহত হয়। এর আগে গত আগস্টে কোয়েটার একটি হাসপাতালে আত্মঘাতী হামলায় ৭০ জন নিহত হয়। ডন ও বিবিসি।
ইত্তেফাক/এসএসএ