যুক্তরাষ্ট্রের অন্য সব প্রেসিডেন্টের মতো নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে থাকার কথা। কিন্তু তিনি তার সামনের দিনগুলিতে সময়কে ভাগ করে নিতে চান ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কের মাঝে।
নিউইয়র্কের ম্যানহাটানের পেন্টহাউজে তার নিজস্ব বাসভবন। ক্যাম্পেইনের সময় যেখানে তিনি রাত কাটিয়েছেন। ট্রাম্পের উপদেষ্টা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ট্রাম্প তার সাপ্তাহিক ছুটির দিনগুলি কাটাতে চান ট্রাম্প টাওয়ার হোমে, নিউজার্সির গল্ফ কোর্সে এবং ফ্লোরিডার মার এ লোগো রিসোর্টে।
তবে সূত্র এও বলছে যে, ট্রাম্প হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলে অনুপ্রাণিত হয়েছেন। যে কারণে তিনি হোয়াইট হাউসেও সময় কাটাতে পারেন।
সূত্র: দ্য হিল
ইত্তেফাক/এএন