গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্র্রদায়ের ওপর হামলার ঘটনা সরেজমিন পরিদর্শনে আজ রবিবার সেখানে যাচ্ছে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। এ ঘটনায় কারও দায় পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে দলটি।
গত শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। প্রতিনিধিদলে থাকবেন দলটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এবং কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং।