ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬ সিলেট বিভাগের মাধ্যমে প্রাথমিক অডিশন শুরু হচ্ছে। এ বিভাগের অডিশন অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। এখান থেকে যে ক্ষুদে শিল্পীরা রেজিস্ট্রেশন করেছে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে তাদের সকাল ৯টায় বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল, ২/২ তরঙ্গ মজুমদারী (বাংলাদেশ বিমান অফিসের পাশে) এয়ারপোর্ট রোড, সিলেট প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে আয়োজকরা।
যারা ইতোমধ্যে রেজিষ্ট্রেশন করতে পারেনি তারাও অডিশনের দিন রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহন করতে পারবে। প্রতিযোগীদের বয়সসীমা ১২ বছর এর মধ্যে হতে হবে।
আগামী ২৮ নভেম্বর ২০১৬ ইং থেকে ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬ এর প্রচার শুরু হবে চ্যানেল আই এর পর্দায়। প্রচার হবে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৭.৫০ মিনিট।
এবারের প্রতিযোগিতারও প্রধান বিচারক নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস. আই. টুটুল। প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন মীম চৌধুরী। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।
ইত্তেফাক/এমএআর