আলাউদ্দিন খিলজির লুকে রণবীর সিং

রণবীর সিংহ ইজ ব্যাক। যে কোনও সময় দর্শক আগ্রহ কাড়তে বেশ পটু এই বলিউড অভিনেতা। তবে এবার, তিনি রণবীর সিং হিসেবে না, হাজির হচ্ছেন আলাউদ্দিন রুপে। 
 
সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’তে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করছেন রণবীর। সম্প্রতি তারই ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। টুইটারে সেই ছবি শেয়ার করেছেন নায়ক। গাঢ় কাজল পরা চোখের রাজকীয় চাহনি স্থির রণবীর।
IMG0 
 
‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। তাঁর স্বামী রতন সিংহের চরিত্রে দেখা যাবে শাহিদ কপূরকে। সঞ্জয়লীলা বনশালির এই ছবির সাফল্য নিশ্চিত করবে বলিউডের সেরা দুই তুরুপের তাস। আনন্দবাজার।
 
ইত্তেফাক/এমএআর