চলতি আসরে প্রথম সেঞ্চুরি করলেন সাব্বির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম সেঞ্চুরি তুলে নিলেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহী কিংসের হয়ে ৫৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।
 
 
তার ঝড়ো এই সেঞ্চুরিতে ছিলো ৮টি চার ও ৭টি ছক্কা। টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম সেঞ্চুরি। তার ব্যাটিং তাণ্ডবেই বরিশালের করা ১৯২ রানও ছোট মনে হতে থাকে রাজশাহীর। তবে ব্যক্তিগত ১৪ রানে একটি জীবন পান সাব্বির। মনির হোসেনের বলে তার ক্যাচটি ছাড়েন আল-আমিন হোসেন।
 
ইত্তেফাক/এমএইচ