গাংনীতে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার বাসের ধাক্কায় হানিফ হোসেন (৩৫) নামে  ব্যবসায়ী নিহত হয়েছেন। 
 
রবিবার দুপুরে উপজেলার বাওট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হানিফ হোসেন গাংনী উপজেলার আকুবপুর গ্রামের দিদার হোসেনের ছেলে। 
 
জানা গেছে, হানিফ মিয়া ভ্যানযোগে কয়েকটি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট মাঠের মধ্যে পৌঁছালে মেহেরপুরগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হানিফ। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পথে মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি