সাতক্ষীরার তালায় পানিতে ডুবে অভিজিৎ ঘোষ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
অভিজিৎ উপজেলার চোমরখালী ঘোষপাড়া গ্রামের বিপ্র ঘোষের পুত্র।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃত অবস্থায় অভিজিতের লাশ উদ্ধার করে।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান শিশুটির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি