রাজধানীর গুলশানে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস লাইনে লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন গৃহকর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার সকাল সাতটায় গুলশানের ৭৩ নম্বর সড়কে নাভানা টাওয়ারের তৃতীয় তলায় আবদুস সাত্তারের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-পারভীন (৪৫), বেদানা (৩০) ও শারমিন (১৪)।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সকালে গৃহকর্মীরা রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রান্নাঘরে আগে থেকে গ্যাস জমে ছিল। দিয়াশলাই কাঠি জ্বালালে গ্যাস বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে রুবেল নামে এক ব্যক্তি তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
ইত্তেফাক/এএসএস