টাঙ্গাইলের নাগরপুরে এক নববধূসহ ২ নারী আত্মহত্যা করেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
থানা ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার কলমাইদ গ্রামের মজিবর রহমানের স্ত্রী জমিরন বেগম (৩২) রবিবার বিকেলে নিজ বাড়ির আম গাছের সাথে পাটের রশি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। একই দিন সন্ধ্যায় দুয়াজানী গ্রামের সোহেল রানার স্ত্রী নববধূ সুমাইয়া বেগম (১৮) বিশ পান করে আত্মহত্যা কর। আত্মহত্যার কারণ জানা যায়নি। থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, অপমৃত্যু সংক্রান্ত ওই দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।