মালিককে ফিরিয়ে দেয়া হলো হলি আর্টিজেনের দায়িত্ব

গুলশান হামলার সাড়ে চার মাস পর মালিকের হাতে আনুষ্ঠানিকভাবে হলি আর্টিজেনকে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
 
সোমবার বিকাল প্রায় সাড়ে চারটায় হলি আর্টিজেন বেকারি এর মালিকের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ডিএমপি'র ডেপুটি কমিশনার মাসুদুর রহমান।
 
হলি আর্টিজেন বেকারির মালিক শাহাদাত হোসেইন আদালতে তার সম্পত্তি ফেরত পাওয়ার আবেদন করায় তা হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন মাসুদুর রহমান।
 
জানা গেছে, আদালতের আদেশে হলি আর্টিজেন হামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ইনস্পেকটর হুমায়ুন প্রাসঙ্গিক নথিপত্র শাহাদাত হোসেইনকে হস্তান্তর করেন।
 
১ জুলাই ঢাকার গুলশানের 'কূটনৈতিক অঞ্চল' বলে পরিচিত হলি আর্টিজেন বেকারিতে হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। এতে নয় ইতালিয়ান, সাত জাপানিজ, দুই বাংলাদেশি, এক ভারতীয় এবং এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিহত হন।
 
ইত্তেফাক/এএম