কেয়ার নতুন বিজ্ঞাপন

নতুন বিজ্ঞাপনে কাজ করছেন অভিনেত্রী সাবরিনা সুলতানা কেয়া। কোকোলা পিনাট বাটার স্যান্ডউইচ বিস্কুট নামের নতুন একটি বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। 
 
বিজ্ঞাপনটি নির্মাণ করছেন কাজী ইলিয়াস কল্লোল। গতকাল থেকে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে উত্তরায়। 
 
IMG0
 
কেয়া বলেন, ‌বেশ ভালো একটি বিজ্ঞাপন হতে যাচ্ছে এটি। আশা করি বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে।
 
বিজ্ঞাপনটির থিম বেশ সুন্দর। তাই কাজটি করে ভালো লাগছে বলে উল্লেখ করেছেন এ অভিনেত্রী। কোকোলা পিনাট বাটার স্যান্ডউইচ বিস্কুট’র এই নতুন বিজ্ঞাপনটির প্রচার আগামী মাসের প্রথমদিকে শুরু হবে।
 
উল্লেখ্য, ১৪ বছর বয়সে নজরকাড়া গ্ল্যামার নিয়ে ঢাকাই চলচ্চিত্রে প্রবেশ করেন অভিনেত্রী কেয়া। মনতাজুর রহমান আকবর পরিচালিত চিত্রনায়ক রিয়াজের সঙ্গে ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে শুরুতেই দারুণ প্রশংসিত হন তিনি। এরপর বেশকিছু ছবিতে টানা অভিনয় করেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে গত বছর সবশেষ সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিতে সাইমনের বিপরীতে কাজ করেন। এরপর থেকে নিয়মিত কাজ করার চেষ্টা করছেন এই চলচ্চিত্র অভিনেত্রী।  
 
ইত্তেফাক/এমএআর