অপ্রত্যাশিতভাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস পাঠকদের কাছে আরো নিখুঁতভাবে সংবাদ তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে। শনিবার সম্পাদকীয়তে এই কথা তুলে ধরে সংবাদটি।
অস্থিতিশীল মনের অধিকারী ও বিভিন্ন ইস্যুতে বিতর্ক ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে শনিবার প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়, এমন বিশৃঙ্খল ও অননুমেয় চরিত্রের নির্বাচনের পরে আমাদের সামনে অবধারিতভাবে দুটি প্রশ্ন চলে এসেছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের অপ্রচলিত কৌশলের কারণে কী তার প্রতি মার্কিন জনগণের সমর্থন আমরা এবং অন্যান্য গণমাধ্যম বুঝতে পারিনি? দ্বিতীয়ত, কোন বিষয়গুলি এমন বিভেদপূর্ণ নির্বাচন ও ফলাফলের পেছনে কাজ করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিভ্রান্তিপূর্ণ এই প্রার্থী যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তখন কীভাবে নেতৃত্ব দেবেন?
IMG0
এই বিষয়টিকে সামনে রেখে ট্রাম্প বলেন, এই তাৎপর্যপূর্ণ ফলাফলের পরে আমরা টাইমসের সাংবাদিকতার লক্ষ্যে নতুন করে উৎসর্গ করবো। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্ব সম্পর্কে সততার সঙ্গে, নির্ভয় ও কাউকে বিশেষ সুবিধা প্রদান করা ছাড়া সব ধরণের রাজনৈতিক মতাদর্শ প্রতিচ্ছবি তুলে ধরে এমনভাবে সংবাদ পরিবেশন করবো।
ইত্তেফাক/এসএসএ