রাজশাহীতে ৭৬ জন পাখি প্রেমীকে পুরস্কার প্রদান

পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজননস্থল রক্ষায় অবদান রাখায় দেশে প্রথমবারের মত রাজশাহীতে ৭৬ জন পাখী প্রেমীকে পুরস্কৃত করা হয়েছে। বন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে জেলার শিল্পকলা মিলনায়তনে রবিবার এই পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানটি বন্যপ্রাণী রক্ষায় আঞ্চলিক সহযোগিতা প্রকল্পটি এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা প্রদান করে। প্রধান বন সংরক্ষক ইউনুস আলী এবং সাবেক উপ-প্রধান বন সংরক্ষক ড. তপন কুমার দে অনুষ্ঠানে প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আঞ্চলিক বন সংরক্ষক রেজাউল সিকদার, প্রকল্পের পরিচালক আবদুল মাহবুব, বন্যপ্রাণী কেন্দ্রের পরিচালক ড. সুনিল কুমার কুণ্ড এবং বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ইউনুস আলী জানান, দেশীয় পাখি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ পর্যবেক্ষণ : বহু বছরের পর্যবেক্ষণ ও নজরদারি কর্মসূচি শীর্ষক আইইউসিএন বাংলাদেশ জটিল রোগজনিত ইনফ্লুয়েঞ্জার হুমকির জন্য প্রয়োজনীয় পরীক্ষার উদ্যোগ নিয়েছে। প্রকল্পে প্রস্তাবিত আশ্রম, নিরাপদে ধরা এবং ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মৃত পাখি থেকে নমুনা সংগ্রহসহ পাঁচটি বিষয়ে পর্যবেক্ষণ করা হবে।

অনুষ্ঠানে ইউনুস আলী বলেন, আমাদের প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ নিঃশেষ থেকে রক্ষায় বিবেচনা করতে হবে। এ জন্য সময়োপযোগী পদক্ষেপ নেয়া উচিত এবং নীতি নির্ধারক থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকলকে সঙ্গে নিয়ে দীর্ঘ মেয়াদে পরিবেশ রক্ষায় সমস্যা নিরসনে একত্রিত হতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

 

বাসস। ইত্তেফাক/এমআর/এএম