মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে প্রথম জয় পেল টিএন্ডটি ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে।
লিগে এটা তাদের প্রথম জয়। এর আগে চার ম্যাচে মাঠে নেমে ২টিতে ড্র করেছিল, হেরেছিল ২টিতে। অন্যদিকে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের এটা চতুর্থ হার।
সোমবার ম্যাচের ৪৫ মিনিটে টিএন্ডটি ক্লাবের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মিলন চন্দ্র। তার এই গোলটি বাকি সময়ে শোধ দিতে পারেনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ফলে ১-০ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে টিএন্ডটি ক্লাব।
৫ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে টিএন্ডটি ক্লাব। অন্যদিকে ৫ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে ভিক্টোরিয়া।
ইত্তেফাক/এমএইচ