জেলা পুলিশের বিশেষ অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় মোট ৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ১৪ জন, কলারোয়া থানা পুলিশ পাঁচ জন, তালা থানা পুলিশ এক জন, কালিগঞ্জ থানা দুই জন, শ্যামনগর থানা পুলিশ এক জন, আশাশুনি থানা পুলিশ নয় জন ও দেবহাটা থানা পুলিশ এক জন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। এ ছাড়া সদর থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমআই