শেষ পর্বের শ্যুটে শুভ-মাহির ‘ঢাকা অ্যাটাক’

আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত  বহুল আলোচিত সিনেমার নাম ‘ঢাকা অ্যাটাক’। চলচ্চিত্রটি পরিচালক দীপঙ্কর দিপন নির্মাণ করছেন। ১৫ নভেম্বর, মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিনেমার শেষ লটের কাজ। শ্যুটিং চলছে আশুলিয়ার মমতাপল্লীতে। 
 
তবে মাহিয়া মাহি অংশ নেবেন ২২ নভেম্বর থেকে। আর অভিনেতা শুভ শুটিংয়ে অংশ নেবেন ২০ নভেম্বর। 
IMG0
 
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা অ্যাটাক সিনেমার কাজ মোটামুটি শেষের দিকে। আগামী মাসের প্রথম দিকেই ছবিটির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। 
 
চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবিটি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবিএম সুমন। 
 
আগামী মার্চেই আলোচনায় সাড়া জাগোনো এ চলচ্চিত্রটি মুক্তি পাবে। 
 
ইত্তেফাক/এমএআর