‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের সফলতার তকমা যেন ফুরোচ্ছে না। সবশেষ গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কাটিং এজ চলচ্চিত্র উৎসবে সেরা ন্যারেটিভ ফিচার ফিল্মের পুরস্কার জিতলো তৌকির আহমেদ পরিচালিত এ বাংলা চলচ্চিত্র।
ইতোমধ্যে ইতালির ‘ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড, কসোভো ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক এবং সর্বশেষ চলতি মাসেই তালির ত্রেন্তো শহরে অনুষ্ঠিত রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে ‘স্পেশাল মেনশন এ্যাওয়ার্ড’ অর্জন করেছে ফিল্মটি।
IMG0
উল্লেখ্য, ২০১৭ সালের অস্কারে বিদেশী ভাষার সেরা চলচ্চিত্র বিভাগে প্রতিযোগীতার জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে সিনেমাটি।
সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নিপূণ প্রমূখ।
ইত্তেফাক/এমএআর