মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় রাবিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। নিহত ওই শিক্ষার্থী মানিকগঞ্জ সদর উপজেলার নবারুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও আড়ইমারা গ্রামের বাদল মিয়ার ছেল।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার নয়াকান্দি সেতুর কাছে রাবিল মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের সাথে মোটরসাইলের ধাক্কা লাগে। এতে ওই শিক্ষার্থী মারাত্বক আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেয়ার পথে মারা যায়।
ইত্তেফাক/এএম।