১০ ফুটের কোবরাকে বিয়ে করল যুবক!

 
প্রেমিকার মৃত্যুতে মারাত্মকভাবে ভেঙে পড়েছিলেন থাইল্যান্ডের এক যুবক। এরপর দীর্ঘদিন হতাশার মধ্যে ডুবে ছিলেন। তবে তার সেই হতাশা একদিন কেটে গেল। নিজের পোষ্য কোবরাটির মধ্যেই খুঁজে পেলেন প্রেমিকার প্রতিচ্ছবি। সিদ্ধান্ত নেন তাকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করবেন। 
 
যেই ভাবনা সেই কাজ। ১০ ফুট লম্বা কোবরা সাপটিকে বিয়ে করে দিব্যি সংসার করে যাচ্ছেন ঐ যুবক। বৌদ্ধ ধর্মালম্বী ঐ যুবকের বিশ্বাস, প্রিয়জন মারা গেলেও অনেক সময় কোনো প্রাণীর মধ্য দিয়ে সে পুনরায় ফিরে আসতে পারে। কোবরা বিয়ে করা ঐ যুবকের পরিচয় জানা না গেলেও থাইল্যান্ডের কাঞ্চানাবুরি অঞ্চলের বাসিন্দা ওরানান সারাসালিন কোবরার সঙ্গে ঐ যুবকের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। 
 
ওরানানের মতে, এটা সত্যিই তার প্রেমিকার প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কোবরা বিয়ে করার পর তাদের সংসার বেশ ভালোই চলছে। তারা একসঙ্গে সময় কাটান, খেলা করেন। কোবরাটির দেখাশোনায় কোনো ত্রুটি নেই বলেও জানান ওরানান।-মিরর