নৃত্যনাট্য উৎসবে আজ ‘কবর’

শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় নৃত্যনাট্য উৎসব। আজ বুধবার মঞ্চায়িত হবে মঞ্চনাটক ‘কবর’। পল্লীকবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা অবলম্বনে রচিত হয়েছে এ নৃত্যনাট্যের কাহিনি। 
 
মূল চরিত্র দাদু তার দীর্ঘজীবনে একে একে হারিয়েছেন পরিবারের আপনজনদের। তারই ভারাক্রান্ত স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তিনি। একমাত্র অবলম্বন, দুঃখ-সুখের সাথী নাতির কাছে তার জীবন চিত্র এঁকে তোলেন তিনি। ছবির সমস্ত রঙ আজ ফিকে হয়ে যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মৃত্যু আলিঙ্গন করে নেয়। মৃত্যুর কঠিন বাস্তব রঙের করুণ সুরই বারবার বেজে উঠেছে এই নৃত্যনাট্যে।

দীপা খন্দকারের গ্রন্থনা, নৃত্য পরিকল্পনা ও নির্দেশনায় এই নৃত্যনাট্যে অংশ নিয়েছেন আবদুর রশীদ স্বপন, আতাউর রহমান মোহন, প্রফুল্ল দাশ, সৌরভ, রৌদ্র, ফারাহ শাহওয়ার ঝুনঝুন, অহনা, রুবায়েদ আহম্মেদ মিশু, রুবায়েদ আহম্মেদ মিশু, রাসনা রফিক, অঙ্কিতা, সীমান্ত, এনায়েত, প্রাণ বল্লভসহ অনেকে।

টোনাটোনির প্রযোজনায় এই আয়োজনের সঙ্গীত পরিচালনা করেছে সুজেয় শ্যাম এবং আবহসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন রথীন্দ্রনাথ রায় ও মুজিবুর রহমান দীলু। আলোক নিদের্শনায় আছেন সবুজ ভূঁইয়া।

ইত্তেফাক/এমএআর