কয়েক সপ্তাহ ধরে ভারতীয় আলোচিত সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এ ঐশ্বরিয়া-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তোলপাড় চলছে। তবে এই রেশ এখনো শেষ হয়নি। তবে এবার অ্যাশের পাশে দাড়ালেন স্বয়ং শ্বশুর অমিতাভ বচ্চন। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো দারুণ ইতিবাচক কাভারেজ দিয়েছে, এরমধ্যে উল্লেখযোগ্য টাইমস অব ইন্ডিয়া, ফিল্ম ফেয়ার, বলিউড লাইফ।
বেশ কিছুদিন ধরে একেক সময় একেক রকম সংবাদ হেডলাইন চোখে বিধেছে সবার, কখনো শ্বাশুড়ী জয়া বচ্চনে সঙ্গে বিবাদের খবর, আবার কখনো স্বামী অভিষেকের সঙ্গে তিক্ততার খবর রেটেছে। কলকাতা দাদাদের মুখে সংসার ভেঙ্গে যাচ্ছে বলেও গুজব শোনা গেছে জোরেসরে।
তবে সে সময় কারো নাম না করেই তার জবাব দিয়েছিলেন ঐশ্বরিয়া। তবে এ বার আলোচিত এ ইস্যু নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে, সম্প্রতি এক সাক্ষাত্কারে অমিতাভ বলেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এ ঐশ্বরিয়াকে যে ‘সাবা’ চরিত্রে উপস্থাপন করা হয়েছে তা পুরুষরা যেমনটা করে সেটি এখানে সাবা করে দেখিয়েছ’। উল্লেখ্য, বরাবরই নিজের চরিত্র নিয়ে সাহসী মন্তব্য করে আসছেন অভিষেক বধু।
IMG0
আর এ মন্তব্য থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে, আর যে যাই সমালোচনা-বিরোধীতা করুক না কেন, সাবেক বিশ্ব সুন্দরী পাশেই রয়েছেন শ্বশুর অমিতাভ।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনে এসে নিজের বক্তৃতায় নারী ক্ষমতায়ন নিয়ে অনেক কথা বলেন অমিতাভ। উল্লেখ করেছেন সিনেমার সঙ্গে নারীদের ভূমিকা। সেই সঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ ঐশ্বর্যার কথা বলতে ভোলেননি বিগ বি।
ইত্তেফাক/এমএআর