প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের ঘোষণার পর থেকেই ভারতজুড়ে চলছে নোট নিয়ে হাহাকার। ব্যাংক-এটিএমের সামনে বিশাল লাইন। অনেকেই টাকা তুলতে গিয়ে অসুস্থও হয়ে পড়ছেন। এই সময় মন্ত্রীর বাড়ির বিয়েতে এলাহি কাণ্ড! যেখানে গোটা ভারতে টাকা নেই, টাকা নেই রব, সেখানে মন্ত্রীর বাড়িতে বেজে চলেছে ৫০০ কোটি রুপির সানাই!
না, এ কোনো গালগপ্পো নয়; শতভাগ সত্য ঘটনা। ৫০০ ও ১ হাজার রুপি বাতিলের আচ সারা ভারতে পড়লেও, সেই আঁচ যেন গায়েই মাখলেন না কর্ণাটকের সাবেক মন্ত্রী জনার্দন রেড্ডি। প্রায় ৫০০ কোটি রুপি খরচ করে মেয়ের বিয়ে দিলেন তিনি!
বিয়েতে ছিল এলাহি ব্যবস্থা। বিয়ের ছাদনাতলা থেকে গোটা বিয়ে বাড়িকে সাজানো হয়েছিল বাজিরাও মহলের আদলে। বলিউড 'আর্ট-ডিরেক্টর'দের থেকে সাহায্য নিয়েই ঐভাবে বিয়ে বাড়ি সাজিয়ে তুলেছিলেন জনার্দন।
IMG0
এখানেই শেষ নয়, খাবারের দিক থেকে কোনো কমতি রাখেননি রেড্ডি। দেশ-বিদেশের খাবারের ভাণ্ডার ছিল গোটা বিয়ে বাড়িতে। তথ্যসূত্র অনুযায়ী, প্রায় ৫০ হাজার অতিথি নিমন্ত্রিত ছিল এই বিয়ে বাড়িতে। রাখা হয়েছিল সাড়ে তিন হাজার মতো দেহরক্ষী।
তবে বিয়ের চমক শুরু হয়েছিল বিয়ে কার্ড থেকেই। এলএডি ডিসপ্লে লাগানো বিয়ের কার্ড দিয়ে প্রথমেই চমকে দিয়েছিলেন মন্ত্রী রেড্ডি।
IMG1
৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল হওয়ার পর এই ধরণের ঘটনায় স্বভাবতই প্রশ্নের মুখে এসেছেন রেড্ডি। তবে তিনি স্পষ্টই জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান মিটে যাক, এরপর গোটা খরচার হিসাব সবার সামনে প্রকাশ করবেন তিনি।
ইত্তেফাক/এএম