খোকসা বাজারে অগ্নিকাণ্ড, ক্ষয়-ক্ষতি ৬০ লক্ষাধিক টাকা

কুষ্টিয়ার খোকসা বাজারে অগ্নিকাণ্ডে ২০ টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার গভীর রাতে খোকসা বাজারের নন্দি বস্ত্রালয়ে বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত  ঘটে। মুহূর্তেরমধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে আরো ১৯টি দোকান পুড়ে যায়।এ সময় খোকসা, কুমারখালী ও পাংশা ফায়ার সার্ভিসের তিনটি টিইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ ৬০ লক্ষাধিক টাকা।
 
খোকসা ফায়ার সার্ভিসের সাব অফিসার তাজউদ্দিন মোল্লা বলেন, ‘বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। বিদ্যুৎ লাইন সচল থাকার কারণে যথা সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। তাই ক্ষতিরপরিমাণ বেশি হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ