'জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে'

 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ফুল দিয়ে নেতাদের খুশি করা চলবে না। খুশি করতে হবে জনগণকে। যে জনগণ আমাদের এমপি বানিয়েছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।'
 
আজ বুধবার বেলা ১২ টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, বসন্তের কোকিলেরা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আওয়ামী লীগ করতে হলে আওয়ামী লীগের নিয়ম কানুন, শৃঙ্খলা মেনে চলতে হবে। উল্টা-পাল্টা করলে খবর আছে। এই বার কিন্তু নেত্রী কাউকে ছাড়বেন না।
 
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। আর নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরা ঐক্যবদ্ধ হবে। এত নেতার দরকার নেই, আমাদের দরকার কর্মীর।
 
তিনি আরো বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতোই মাদক আমাদের শত্রু। দলমত নির্বিশেষে মাদককে প্রতিরোধ করতে হবে।
 
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
 
 
ইত্তেফাক/কেকে