নড়াইলে ৩শ’ ৫পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি সুমন কাজীকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার রামসিধি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল ডিবি পুলিশের এএসআই হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উপজেলার রামসিধি গ্রামের কেরামত কাজীর ছেলে সুমন কাজীর বাড়ি একদল পুলিশ অভিযান চালিয়ে ৩শ’ ৫পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকুত সুমন কাজী একাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/কেকে