অস্ট্রেলিয়ার প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফে স্নোরকেলিংয়ের সময় দুই ফরাসী পর্যটক মারা গেছেন। বয়স্কদের একটি পর্যটক দলের সঙ্গে তারা সেখানে গিয়েছিল।
পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় (গ্রিনিচ মান সময় ০১০০) ফার নর্থ কুইন্সল্যান্ডের কেইর্নের কাছে অগভীর পানিতে সংজ্ঞাহীন অবস্থায় তাদের পাওয়া যায়। অ্যাসোসিয়াশন অব মেরিন পার্ক ট্যুরিজম অপারেটর্সের প্রধান কোল ম্যাককেঞ্জি বলেন, বয়স্ক এই ফরাসী পুরুষ ও নারীর বয়স ৬০ এর কোঠায়।
কোরিয়া মেইল জানিয়েছে, ফরাসী যুগল হৃদরোগে আক্রান্ত হন। জনপ্রিয় পর্যটন কেন্দ্র মিচায়েলমাস কেইয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে। পর্যটন কেন্দ্রটি কেইর্নস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। বাসস ও দ্য গার্ডিয়ান।
ইত্তেফাক/আরএ